Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় সরঞ্জামসহ জালনোট কারবারিকে আটক করেছে র‍্যাব

  • Reporter Name
  • Update Time : ০১:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • 186

শামিম হোসেন,খুলনা
খুলনায় জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬ এর সদর কোম্পানির একটি দল। অভিযানে তাদের নিকট থেকে বিপুল পরিমাণ জাল নোট ও তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। সোমবার ৯ জানুয়ারি খুলনার আড়ংঘাটা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া চক্রের সদস্যরা হল, মোঃ সাইফুল জামান ও মোঃ জাহিদুল ইসলাম। এ বিষয়ে মঙ্গলবার খুলনা র‌্যাব ৬ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানা যায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি খুলনাসহ বিভিন্ন স্থানে সক্রিয়ভাবে এ কার্যক্রম চালিয়ে আসছে। অবৈধভাবে মুনাফা লাভের আশায় জাল নোট তৈরি করে দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। এমন তথ্য পেয়ে অভিযানিক দলটি ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় সোমবার গোপন সংবাদের মাধ্যমে তার জানতে পারে জল টাকা তৈরির চক্রের সদস্যরা নগরীর আড়ংঘাটা থানা এলাকায় অবস্থান করছে। সংবাদ পেয়ে গোয়েন্দা দলটি দুপুর ১ টা ২০ মিনিটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে এক হাজার টাকা মূল্যের নগদ ১০ লাখ টাকার জাল নোট উদ্ধার করে।

তাদের স্বীকারোক্তি মোতাবেক ওইদিন রাত আড়াইটার দিকে ফুলতলা উপজেলার দামোদর সাহাপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। সেখানে তাদের ভাড়া করা বাড়ি থেকে জাল নোট তৈরির কারখানা আবিস্কার করে তারা। অভিযানের সময় সেখান থেকে আরও নগদ ৪ লাখ ৮৩ হাজার জাল নোট উদ্ধারসহ ২ টি প্রিন্টার, ১ টি মেশিন, জাল নোট তৈরির ডাইস ৭ টি, ফেবিকল আঠা ২ হেয়ার ড্রায়ার ১ টি, জল ছাপ সম্বলিত কাগজ ৩০০ পিচ, কালার ফুলের সিল ২০ টি, বিভিন্ন কালারের তরল রং ২০ টি ও জাল নোট তৈরি ২ কাটুন সাদা কাগজ উদ্ধার করা হয়।
এছাড়া খুলনা র‍্যাব ৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোশতাক আহমেদ জানান ” এ চক্রের সদস্যরা ২০ কোটি টাকার জাল নোট তৈরির পরিকল্পনা করে।বাণিজ্য মেলা ও কোরবানির সময় গরুর হাটকে টার্গেট করে বিপুল পরিমাণ জাল নোট তৈরির লক্ষ্য নিধারণ করেছিল তারা। উদ্ধার হওয়া জাল নোট ও গ্রেপ্তার হওয়া আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনায় সরঞ্জামসহ জালনোট কারবারিকে আটক করেছে র‍্যাব

Update Time : ০১:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩