Dhaka ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার আড়ংঘাটায় অর্ধগোলিত লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
  • 198

খুলনা প্রতিনিধিঃ খুলনা আড়ংঘাটা সিটি বাইপাস কোহিনুর মোড় হতে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরীর খুলনা সিটি বাইপাস শহীদ ও কোহিনুর মোড়ের মাঝামাঝি সিরাজ গাজীর জমির হোগলাবনের ভেতর হতে আজ বৃহস্পতিবার (১৯ মে) সকালে সম্পূর্ণ পঁচা গলা অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে আড়ংঘাটা থানা পুলিশ।পোষাক ও শারীরিক গঠন দেখে ধারনা করা হচ্ছে লাশটি একজন যুবকের। জানা যায়, শিল্প পুলিশের একটি দল জমি অধিগ্রহণের জন্য আড়ংঘাটা থানা পুলিশের সহায়তায় সিটি বাইপাস সড়কের শহীদের মোড় ও কোহিনুর মোড়ের মাঝামাঝি জায়গা মাপঝোপ করছিলেন।এমন সময় অর্ধগোলিত এই লাশ দেখতে পায় এক পুলিশ সদস্য।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, ঘটনাস্থলের পাশে শিল্প পুলিশ ইউনিট নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছিল।এ সময় শিল্প পুলিশের কয়েকজন কর্মকর্তা জমি মাপার কাজে ব্যস্ত ছিলেন। একজন পুলিশ সদস্য ওই অর্ধ গলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।পরে পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি আরও বলেন, নিহতের পরনে নেভি ব্লু  রঙের প্যান্ট ও পলোব্রান্ডের টি শার্ট ছিল।লাশটি গত কয়েকদিন আগের। মাথা ও মুখ পচে ফুলে উঠেছে। তাকে চেনা যাচ্ছেনা। তবে তার লাশ শনাক্তকরণের চেষ্টা চলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনার আড়ংঘাটায় অর্ধগোলিত লাশ উদ্ধার

Update Time : ০৫:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২