Dhaka ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার রূপসা নদীতে লাইটার জাহাজ ডুবি

খুলনার রূপসা নদীতে এমভি সেভেন সার্কেল-২৩ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। রূপসা রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে লাইটার জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজের ১৩ জন ক্রু সবাই নিরাপদে রয়েছেন। জাহাজটি উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।

জাহাজের সুকানী ইমাম হোসেন লিটু এবং গ্রিজার অমিত কুমার শীল জানান, মোংলার হারবারিয়া থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে লাইটার জাহাজ এমভি সেভেন সার্কেল-২৩ রূপসার দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। বর্তমানে জাহাজটি ঘটনাস্থলে অর্ধেকের বেশি অংশ ডুবন্ত অবস্থায় পড়ে রয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, হারবারিয়া থেকে ১ হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে রূপসাগামী লাইটার জাহাজ এমভি সেভেন সার্কেল-২৩ বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রূপসা নদীর রেল ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। জাহাজটির ওয়াটার লেভেল থেকে আনুমানিক ২ ফিট নিচে ড্যামেজ হয়। যার ফলে জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা (৯৯৯) ও স্থানীয় মাধ্যমে কোস্টগার্ডের কাছে সহায়তা চাওয়া হয়। তাৎক্ষণিক বিসিজি স্টেশন রুপসা কর্তৃক উদ্ধার সহায়তা প্রদানের নিমিত্তে একটি উদ্ধারকারী দল ডাইভিং বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখা যায় নোঙ্গররত লাইটার জাহাজটির অর্ধেকের বেশি অংশ ডুবে গেছে।

তিনি আরও বলেন, জাহাজে অবস্থানরত ১৩ জন ক্রু নিরাপদে রয়েছে। তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোস্টগার্ড ইতোমধ্যে জাহাজটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

খুলনার রূপসা নদীতে লাইটার জাহাজ ডুবি

Update Time : ০৮:৫৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫