Dhaka ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদের ইন্তেকাল

খুলনা প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদ (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২১ ডিসেম্বর) ২টায় নগরীর আদদ্বীন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি রোগে ভুগছিলেন মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, সাংবাদিক হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গুরুত্ব অসুস্থ হয়ে পড়লে গত ২ ডিসেম্বর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫ ও ৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৩ ডিসেম্বর কিডনি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে সোমবার (১৬ ডিসেম্বর) আইসিইউতে ভর্তি করা হয়।

পরিবারের সূত্র জানায়, হারুন অর রশিদ ১৯৬৯ সালের ২ মার্চ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিশারিঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু সাঈদ হাওলাদার ও মাতা মৃত সুফিয়া বেগম। তাদের তিন ছেলের মধ্যে হারুন অর রশিদ দ্বিতীয়। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। মেয়ে হুমায়রা বিনতে হারুন খুলনার সরকারি পাইওনিয়ার কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছেলে সানি সাদমান অয়ন শিশু ওয়ানে পড়ে। তার স্ত্রী সেলিমা রশিদ সালমা প্যারালাইজড আক্রান্ত হয়ে গত তিন বছর ধরেই শয্যাশায়ী। তিনি রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের বেলফুলিয়ার রাজাপুরে ভাড়া বাড়িতে বসবাস করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

খুলনার সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদের ইন্তেকাল

Update Time : ১০:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪