Dhaka ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় অসামাজিক কর্মের দায়ে নারীসহ ৬ জন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৪০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • 170

নিজস্ব প্রতিবেদকঃ নগরীর নিরালা আবাসিক এলাকার রোড নং-২৮, বাড়ি নং-১৭ নিপু আরমানের বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা করার অপরাধে এক নারী ও ৫ পুরুষসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। আসামিরা হলেন নগরীর কাশেম নগর ২নং সড়কের এস এম শিহাবুজ্জামান ওরফে রিয়াল (২৯), নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার রোড নং-৯, বাড়ি নং-১৯ মোঃ আশিকুর রহমান আশিক (৩২), বুড়ো মৌলভী দরগা রোডের মোঃ নাজমুল শেখ (২৯), নিরালা আবাসিক এলাকার রোড নং-২৮, বাড়ি নং-১৭ নিপু আরমানের বাড়ি ভাড়াটিয়া মোঃ খলিলুর রহমান (৫০), নতুন বাজার এ্যাপ্রোচ রোডের মোঃ আনারুল (৫০) ও বটিয়াঘাটা থানার জলমা ইউনিয়নের দাত্তলিয়া গ্রামের শারমিন (২৮)। মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিরালা আবাসিক এলাকার রোড নং-২৮, বাড়ি নং-১৭ নিপু আরমানের ভাড়া বাড়িতে অভিযান চালায় নিরালা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল হান্নান। এ সময় ওই বাড়ির নিচতলা থেকে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে এক নারী ও ৫ পুরুষসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালের ৪ ফেব্রয়ারি সংশ্লিষ্ট এলাকার এক নিরাপত্তা প্রহরীর মেয়ে কিশোরী (১৪) গণধর্ষণের শিকার হয়। মোঃ শিহাবুজ্জামান ওরফে রিয়াল ওই গণধর্ষণ মামলার ২ নম্বর আসামি। মামলার বাদী নিরালা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল হান্নান খুলনা থানার নন এফআইআর নং-২৩৭/২২ মূলে মঙ্গলবার আসামিদের আদালতে প্রেরণ করেন। আদালতে বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।

খু প্র/ মতিউর রহমান/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনায় অসামাজিক কর্মের দায়ে নারীসহ ৬ জন গ্রেফতার

Update Time : ১২:৪০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২