খুলনায় দুর্বৃত্তের গুলিতে ঠিকাদার মুন্না নিহত

  • Reporter Name
  • Update Time : ১১:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
  • 197

খুলনা প্রতিনিধিঃ  খুলনার মুজগুন্নী মোল্যা জুলকার নাঈম মুন্না (৩৮) নামের এক যুবক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে। আজ বুধবার (২৯ জুন) রাত পৌনে ৯টার দিকে এঘটনা ঘটে। নিহত মুন্না দিঘলিয়ার সুগন্ধী মোল্যাবাড়ী এলাকার মৃত সোহরাব মোল্যার ছেলে ও সেনহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক। পেশায় তিনি একজন ঠিকাদার বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। নিহত মুন্না খুলনার একটি আলোচিত হত্যাকান্ডের চার্জশিটভুক্ত আসামি বলে জানা গেছে।এ হত্যাকান্ডের পরপরই র‌্যাব-৬, খুলনা মেট্রোপলিটন পুলিশ, ডিবি ও সিআইডি’র একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া পূর্বে থেকেই তার ওপরে সন্ত্রাসীদের হুমকি ছিলো বলে নিহতের মামাতো ভাই রিয়াজ শাহেদ জানিয়েছেন। খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তাছাড়া হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও খুনিদের সনাক্ত করণের কাজ চলছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ঠিকাদার মুন্না নিহত

Update Time : ১১:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২