১৫ হাজার টাকার জন্য খুন হয় সৌরভী
নিজস্ব প্রতিবেদকঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার বলাবুনিয়া গ্রামের গৃহবধূ সৌরভী মণ্ডল হত্যা মামলার রহস্য তিন বছর পর উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাকে হত্যার পর আসামি প্রণব কুমার মণ্ডল আড়াই বছরেরও বেশি সময় পালিয়ে ছিলেন ভারতে। গত সপ্তাহে দেশে ফেরার পর গ্রেপ্তার করা হয়েছে তাকে। হত্যার কথা স্বীকার করে মঙ্গলবার (৩১ মে) বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ওই আসামি। বুধবার (১ জুন) দুপুরে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই এর পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।তিনি জানান, ডুমুরিয়ার বলাবুনিয়া গ্রামের স্বপন মণ্ডলের স্ত্রী সৌরভী মণ্ডল একই গ্রামের প্রণবকে ১৫ হাজার টাকা ধার দেন। ওই টাকা ফেরত চাওয়ায় ২০১৯ সালের ৩ জুলাই রাতে প্রণব শ্বাসরোধ করে সৌরভীকে হত্যা করে। এরপর তিনি ভারতে পালিয়ে দিনমজুরি করতেন। হত্যার ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে সাতজন প্রতিবেশীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।২০২০ সালের ২৬ নভেম্বর আদালতের নির্দেশে মামলাটি তদন্ত শুরু করে পিবিআই। মামলার এজাহারে প্রণবের নাম ছিল না। তবে ঘটনার পর থেকে প্রবণ ভারতে পালিয়ে ছিল। গত সপ্তাহে তিনি দেশে এসে কুলটি গ্রামে ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রবণকে গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার (৩১ মে) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলামের আদালতে প্রণব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ সুপার জানায়, শিগগিরই আদালতে এ মামলার চার্জশিট দাখিল করা হবে। চার্জশিটে এজাহারভুক্ত নিরপরাধ ৭ জনকে অব্যাহতি দেয়া হবে। পুলিশ সুপার আরও জানান, প্রণব ওই নারীকে রাতে হত্যার পর নিজের বাড়িতে চলে গিয়েছিল। পরের দিন সকালে আবার ওই বাড়িতে গিয়ে দেড়-দুই ঘণ্টা অবস্থান করে। এরপর ভারতে চলে যায়
Reporter Name 























