গোপন কথা ফাঁস করলেন নোরা

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • 222

নিজস্ব প্রতিবেদক
বলিউডের আইটেম কন্যা খ্যাত নোরা ফাতেহি তার নৃত্যশৈলী দিয়ে ব্যাপক জনপ্রিয়তাও লাভ করেছেন। বলিউডে তার স্থান পাকাপোক্ত করে নিয়েছেন। নৃত্যের তালে ভক্তদের মাতালেও নাচে তার প্রথাগত শিক্ষা নেই।

ভারতের বাইরে থেকে এসে যেসব অভিনেত্রী বলিউডে দাপিয়ে কাজ করছেন তাদের মধ্যে নোরা অন্যতম। ‘দিলবার দিলবার’ গানের সাফল্য বদলে যায় নোরার জীবন। ইন্ডাস্ট্রিতে বিভিন্ন গুঞ্জন তাকে নিয়ে। তবে তিনি এখনো সিঙ্গেল। যদিও মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন। খুব সহজে বন্ধুত্ব পাতিয়ে ফেলা তার প্রধান গুণ, মনে করেন নোরা ফাতেহি।

নোরাকে ডেটে নিয়ে যেতে গেলে যে বিশেষ কাজটি তার প্রেমিককে করতেই হবে, তা জানিয়েছেন নোরা। তা শুনে হাসির রোল ওঠে কপিল শর্মার মঞ্চে।

শিগগির যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে নোরার। সে দেশের চারটি রাজ্যে শো করবেন তিনি। সঙ্গে থাকছেন অক্ষয় কুমার, দিশা পাটানি, সোনম বাওয়েজারা। এর প্রচারেই কপিল শর্মার শোতে এসেছিলেন তারা।

সেখানেই নোরাকে তার প্রেমের জীবন নিয়ে প্রশ্ন করেন কপিল। সেখানেই নোরা তার অভিনব দাবির কথা জানান। নোরার কথায়, তিনি যদি কারও সঙ্গে ডেটে যান, তাহলে খরচ দিতে হবে সেই পুরুষকেই। নোরার এমন দাবি শুনে শোয়ের বিচারক অর্চনাপূরণ সিংহ বলেন, ‘সময় বদলে গিয়েছে। মেয়েরা বিল মেটান।’ সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে নোরা বলেন, ‘তোমাদের ক্ষেত্রে বদলেছে। তবে আমার ক্ষেত্রে এটাই নিয়ম।’এই কথা বলে নোরা রীতিমতো ভাইরাল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

গোপন কথা ফাঁস করলেন নোরা

Update Time : ০৯:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩