চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে পারেনি পর্তুগাল। ম্যাচের ৬ মিনিটেই জোয়াও নেভেসের গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করতে হয়েছে তাদের।
দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো প্রথমার্ধের শেষ দিকে ইয়োনে উইসার দুর্দান্ত গোলে সমতা ফেরায়। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও জয়ের গোল আর পায়নি পর্তুগাল।
৫৪ মিনিটে হোয়াও ক্যানসেলোর ওভারহেড শট জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। ম্যাচের বাকি সময়ে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা।
ফিফা র্যাংকিংয়ের ৫ নম্বর দল পর্তুগালকে রুখে দিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে ৪৬ নম্বরে থাকা ডিআর কঙ্গো। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে দলটির জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকল।
ডেস্ক নিউজ 























