ঢাকা উদ্যানে ভ্যানিটি ব্যাগে মিলল ৯টি ককটেল

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে একটি ভ্যানিটি ব্যাগ থেকে নয়টি ককটেল উদ্ধার করেছে এসআরবি-২। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ককটেলগুলো নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন।

সোমবার (১২ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা উদ্যান এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ককটেল উদ্ধার করা হয়।

এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে ঢাকা উদ্যান এলাকায় নাশকতার উদ্দেশ্যে ককটেল মজুদ রাখার খবর পায় সংস্থাটি। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে নয়টি ককটেল শনাক্ত করা হয়।

পরবর্তী সময়ে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে। পরে সেগুলো রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।

মেজর মুবীন রহমান তাপস জানান, ঢাকা উদ্যান এলাকায় টহল জোরদার করা হয়েছে। ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা উদ্যানে ভ্যানিটি ব্যাগে মিলল ৯টি ককটেল

Update Time : ১১:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬