Dhaka ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানজটে দূর্ভোগে যাত্রীরা

  • Reporter Name
  • Update Time : ১১:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • 250

সাভার সংবাদদাতাঃ   

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। গন্তব্যে পৌঁছানোর জন্য ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভিড় করেছেন শত শত মানুষ। গতকাল সকাল থেকে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে এমন চিত্র দেখা যায়। তবে যানবাহন সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকেও নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন না অনেকেই। রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ।

সরেজমিনে দেখা যায়, এলেঙ্গা বাসস্ট্যান্ডে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার পথে অপেক্ষমাণ শত শত মানুষ। পুরুষের পাশাপাশি নারীদেরও ভিড় লক্ষ্য করা গেছে। কোনো একটি গাড়ি দাঁড়ালেই তাতে হুমড়ি খেয়ে পড়ছেন তারা। আবার অনেকেই দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছেন। যাত্রীরা জানান, কয়েক ঘণ্টা অপেক্ষা করেও তারা নির্দিষ্ট গন্তব্যের যানবাহন পাচ্ছেন না। আর পেলেও কয়েকগুণ বেশি ভাড়া দাবি করা হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

এলেঙ্গায় অপেক্ষমাণ কালিহাতীর বল্লা গ্রামের তাঁত শ্রমিক সুকুর বলেন, ‘আমি পাবনা যাব। প্রায় ১ ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছি। কিন্ত কাক্সিক্ষত পরিবহন পাচ্ছি না। যাও দু-একটি গাড়ি পাচ্ছি, তারা দ্বিগুণ ভাড়া চাচ্ছে।’

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আতাউর রহমান বলেন, যানজট নিরসনে মহাসড়কে পুলিশ নিরলসভাবে কাজ করছে। মহাসড়কে যানজট বাড়ছে। তবে পুলিশ সার্বক্ষণিক প্রস্তত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানজটে দূর্ভোগে যাত্রীরা

Update Time : ১১:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২