ঢাকায় গণপরিবহনে চালু হচ্ছে ই-টিকেটিং, ২০ জানুয়ারি থেকে কার্যকর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৩২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • 303

ঢাকা মেট্রোপলিটন এলাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যাত্রীসেবা সহজ করতে ই-টিকেটিং (E-Ticket) ব্যবস্থা চালু করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আগামী ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার থেকে রাজধানীর গণপরিবহনে আনুষ্ঠানিকভাবে এ ব্যবস্থা কার্যকর হবে বলে জানিয়েছে ডিএমপির মিরপুর ট্রাফিক ডিভিশন।

ডিএমপি সূত্র জানায়, ই-টিকেটিং ব্যবস্থার মাধ্যমে পরিবহন মালিক ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা, যানজট নিরসন এবং গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। নতুন এ ব্যবস্থায় নির্দিষ্ট বাস স্টপেজ বা কাউন্টার ব্যতীত কোথাও যাত্রী ওঠানো-নামানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে টিকেটের মাধ্যমে সিঙ্গেল লেনে যাত্রী পরিবহন বাধ্যতামূলক করা হয়েছে।

বিশেষ করে মিরপুর ট্রাফিক ডিভিশনের আওতাধীন গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, তালতলা, শেওড়াপাড়া, মিরপুর-১, মিরপুর-১০, মিরপুর-১৪, কচুক্ষেত, ভাসানটিক, কালশি, সেগুফতা, মিরপুর-১২, বিরুলিয়া ব্রিজ, ডিয়াবাড়ী ক্রসিং ও সংলগ্ন এলাকায় চলাচলকারী সকল গণপরিবহনকে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

এ বিষয়ে প্রস্তুতি নিতে আগামীকাল ১৮ জানুয়ারি ২০২৬ থেকে পরিবহন চালক, হেলপার ও সুপারভাইজারদের নতুন নিয়ম সম্পর্কে সচেতন ও অবহিত করার জন্য সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি আরও জানায়, নির্ধারিত নিয়ম ভঙ্গ করলে ২০ জানুয়ারি ২০২৬ থেকে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে পয়েন্ট কর্তনসহ মামলা ও জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো-নামানো, টিকেট ছাড়া যাত্রী পরিবহন, সিঙ্গেল লেন অমান্য করে যানজট সৃষ্টি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। একই দিনে একাধিকবার বা একাধিক স্থানে নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট চালককে একাধিকবার শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

এ প্রেক্ষিতে যাত্রীসাধারণ, পরিবহন শ্রমিক, চালক ও হেলপারদের সচেতন করতে প্রচারণা ও মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে পরিবহন মালিক-শ্রমিক, চালক-হেলপার ও ট্রাফিক পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মিরপুর ট্রাফিক ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, ই-টিকেটিং ব্যবস্থা চালুর মাধ্যমে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে এবং যাত্রীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঢাকায় গণপরিবহনে চালু হচ্ছে ই-টিকেটিং, ২০ জানুয়ারি থেকে কার্যকর

Update Time : ১২:৩২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬