তাহসান-মিথিলা স্ক্রিন শেয়ার করেছেন, সিন না

  • Reporter Name
  • Update Time : ০৮:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • 181

বিনোদন ডেস্ক
দেশীয় মিডিয়ার সাবেক তারকা দম্পতি একই মঞ্চে বসে দুজন দুজনকে প্রশংসায় ভাসালেন। তারা হলেন গায়ক-অভিনেতা তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। ওটিটি প্ল্যাটফরম চরকি অরিজিনালের ‘বাজি’ সিরিজে দেখা যাবে তাদের। কাজটি নিয়ে মিথিলা বলেন, তাহসানের সঙ্গে সিন শেয়ার না করলেও এখানে আমরা স্ক্রিন শেয়ার করেছি। তাহসান অনেক ভালো অভিনেতা।
অন্যদিকে তাহসানও মিথিলাকে গুণী অভিনেত্রীসহ নানা প্রশংসায় ভাসালেন। দুই তারকা ভক্তদের জন্য এক অনন্য দৃষ্টান্তস্থাপন করলেন। যেখানে শাকিব, অপু, বুবলীদের বিয়ে-বিচ্ছেদ থেকে শুরু করে একজন অন্যজনের মুখ দেখা-দেখি বন্ধ। কিংবা রাজ-পরীদের সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি কারও অজানা বা অদেখা নয়।
ঠিক একটা পরিবেশে তাহসান-মিথিলা দেখিয়ে দিলেন কীভাবে সম্মান প্রদর্শন করা যায়। নিজেদের ব্যক্তিগত বিষয় মিডিয়া থেকে আড়ালে রেখে পরিচ্ছন্ন ইমেজ ধরে রাখা যায়।
মঙ্গলবার (১১ জুন) সাসপেন্স ড্রামা ঘরানার ওয়েব সিরিজ ‘বাজি’র ট্রেলার প্রকাশ করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন তাহসান-মিথিলাসহ সিরিজের একঝাঁক তারকা ও কলাকুশলী।
এদিন ওটিটিতে অভিষেক প্রসঙ্গে তাহসান খান বলেন, ওটিটিতে আমার প্রথম কাজ, চরকিতেও আমার প্রথম কাজ আর একদম ভিন্নধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা সব মিলিয়ে আমি খুবই এক্সাইটেড, এখন শুধু রিলিজের পর দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষা।
পরিচালক আরিফুর রহমান বলেন, যত্ন নিয়ে নিজেদের সবটুকু দিয়েই বানানো হয়েছে ‘বাজি’, অভিনয় শিল্পী থেকে কলাকুশলী সবারই চেষ্টা ছিল দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার, আশা করছি সবার ভালো লাগবে এ সিরিজটি।
মিথিলা বলেন, চরকির সঙ্গে এর আগেও কাজের অভিজ্ঞতা ভালো আর এবার আরও ভালো কিছু হবে, অন্যরকম একটা গল্পে আরিফুর রহমানের পরিচালনায় কাজের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং।
ক্রিকেট নিয়ে গল্পে ‘বাজি’-তে অভিনয় করেছেন তাহসান খান, মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ আরও অনেকে। এবারের ঈদে চরকিতে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

তাহসান-মিথিলা স্ক্রিন শেয়ার করেছেন, সিন না

Update Time : ০৮:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪