বিনোদন ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুই আসন থেকে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি।
বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি, কিন্তু হয়ে ওঠেনি।
তবে রাজনীতিতে যেহেতু শেষ বলে কিছু নেই, তাই মাঠে সক্রিয় এই নায়িকা। কাজের ফাঁকে একটু অবসর পেলেই নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চলে যান। কারণ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সামনে সংসদ নির্বাচন। এবারও কি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন? এমন প্রশ্নে গণমাধ্যমকে মাহি জানিয়েছেন, ‘যত দিন বাঁচব আওয়ামী লীগ থেকেই মনোনয়ন চাইব। এবার চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১—দুই আসনে মনোনয়ন চাইব। আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে। দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন, সেখান থেকেই নির্বাচন করতে চাই। দুই এলাকায়ই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।’
সম্প্রতি মাহি মাতৃত্বকালীন ছুটি শেষে শিগগিরই চলচ্চিত্রের কাজে ফিরবেন বলে জানা গেছে। ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামের একটি সিনেমা দিয়ে কাজ শুরু করবেন। এটি নির্মাণ করবেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
ব্রেকিং :
দুই আসনে মনোনয়ন চাইবেন মাহিয়া মাহি
-
Reporter Name - Update Time : ০৩:৫৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- 137
জনপ্রিয়


























