Dhaka ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১২:৫২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২
  • 225

ফার্স্ট নিউজ ডেস্কঃ   প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের প্রাক্কালে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর।
শেখ হাসিনা বলেন, ‘ঈদ-উল-ফিতর মানেই খুশি ও আনন্দ, আসুন আমরা সবাই মিলে ঈদ-উল-ফিতরের আনন্দ  উপভোগ ও  ভাগাভাগি করি।
প্রধানমন্ত্রী ঈদ-উল-ফিতরের মহিমায়  উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সকলের প্রতি  আহ্বান জানান।
‘ভাল থাকুন এবং নিরাপদ থাকুন, ঈদ মোবারক’ বলে বার্তাটি  শেষ করেন।
বাংলাদেশের আকাশে আজ  ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায়  মঙ্গলবার (৩ মে) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির  সভা শেষে  ইসলামিক ফাউন্ডেশনের (আইএফ) সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন বাসসকে বলেন, ‘দেশের আকাশে আজ কোথাও  ১৪৪৩ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’
আজ সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয়  মসজিদে আইএফের কার্যালয়ে অনুষ্ঠিত  সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ।
এক মাস সিয়াম সাধনার পর উদযাপিত হয় ঈদুল ফিতর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

Update Time : ১২:৫২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২