দেশে পৌঁছেছে ৯৩ টন কাঁচা মরিচ, আসবে আরও ৩৭ হাজার টন

  • Reporter Name
  • Update Time : ০৮:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • 181

জ্যেষ্ঠ প্রতিবেদক:

দেশে কাঁচা মরিচের দাম বৃদ্ধি ও ঘাটতি মেটাতে এ পর্যন্ত মোট ৯৩ টন মরিচ আমদানি করা হয়েছে। কেবল আজ রোববারই (বিকেল ৫টা পর্যন্ত) ৫৫ টন মরিচ দেশে এসেছে।

রোববার (২ জুলাই) নিশ্চিত করেছেন কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম।

তিনি জানান, ঈদের ছুটির পরে আজ (রোববার) বিকেল ৫টা পর্যন্ত ৫৫ টন কাঁচা মরিচ দেশে এসেছে। এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশে এসেছে মোট ৯৩ টন।

প্রসঙ্গত, সম্প্রতি সারাদেশে ভারী বৃষ্টিপাতের কারণে কাঁচা মরিচের সরবরাহ কম দাবি করে এর দাম বৃদ্ধি করেছেন ব্যবসায়ীরা। দাম বাড়তে বাড়তে কোরবানির ঈদের আগের দিন থেকে রাজধানীর বিভিন্ন স্থানে এক হাজার থেকে ১২০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। তবে বর্তমানে দাম কমে এলাকাভেদে ৬০০-৮০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে ৯৩ টন কাঁচা মরিচ, আসবে আরও ৩৭ হাজার টন

Update Time : ০৮:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩