Dhaka ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় বছর পর প্রকাশ্যে পপি

  • Reporter Name
  • Update Time : ০৭:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • 148

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। প্রায় দেড় বছর আড়ালে ছিলেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ তারকা। এই সময়ে তাঁর বিয়ে করার গুঞ্জনের সঙ্গে সন্তানের মা হওয়ার খবর গণমাধ্যমে এসেছে। অবশেষে প্রকাশ্যে এলেন এই নায়িকা। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মুখ খুলেছেন, জানিয়েছেন নিজের আড়ালে থাকার কারণও।

পপি বলেন, ‘ভেবেছিলাম আর কখনো ক্যামেরার সামনে আসব না। কিন্তু একজন শিল্পী হিসেবে নিজের কিছু দায়বদ্ধতা থেকে আজকে কিছু কথা না বললেই না। দীর্ঘ ২৬ বছর ইন্ডাস্ট্রিতে অনেক সুনামের সাথে কাজ করার চেষ্টা করেছি… বাংলাদেশের নাম উজ্জ্বল করার জন্য অনেক কাজ করেছি। তিনি বলেন, হয়তো ভাগ্যে থাকলে আবার ফিরব কাজে। বর্তমান শিল্পী সমিতির একজন মাত্র ব্যক্তির কারণে, তার পলিটিক্স, তার নোংরামি এবং অনেক রকম অপকর্মে অসহযোগিতার কারণে আমাকে বারবার অপমানিত হতে হয়েছে। শুধু আমি না, আমাদের মতো রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, নিপুণ, আমাদের সকলকে ব্যবহার করে আমাদের কাঁধে বন্দুক রেখে যে এই চেয়ারটিতে বসেছে। সে বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করেছে।’

পপি বলেন, ‘আজকে আমি ভিকটিম। আমাকে অনেক অপমানিত হতে হয়েছে। আমার মতো শিল্পীকে সদস্যপদ বাতিলের জন্য চিঠি দেয়া হয়েছে। একটা শিল্পীর জন্য এত বছর কাজ করার পর কতটুকু অপমানের, সেটি আমি বুঝতে পারি। আমার মতো ভিকটিম হয়েছেন, ১৮৪ শিল্পী।’ তিনি বলেন, ‘এই নোংরামির কারণে আমি আমার মানসম্মান নিয়ে থাকার জন্য বা আমার জানের ভয় ছিল, সবকিছু মিলিয়ে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি চলচ্চিত্র থেকে।’ চলচ্চিত্রশিল্পকে বাঁচানোর জন্য কাঞ্চন-নিপুণ পরিষদের সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Alam

জনপ্রিয়

দেড় বছর পর প্রকাশ্যে পপি

Update Time : ০৭:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২