রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩নং পন্টুনে এ ঘটনা ঘটে। এতে বেশ কিছু যাত্রী হতাহত হয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে অধিকাংশ যাত্রী নদীতে তলিয়ে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং উদ্ধার তৎপরতা শুরু হয়।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসছে এবং উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
ব্রেকিং :
দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস, হতাহতের শঙ্কা
-
ডেস্ক নিউজ - Update Time : ০৭:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- 106
Tag :
জনপ্রিয়



















