নরসিংদীতে প্রকাশ্যে ইউপি সদস্যকে গুলি ও গলা কেটে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০৭:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • 218

জেলা প্রতিনিধি | নরসিংদী |
নরসিংদীতে প্রকাশ্যে রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল নামের এক ইউপি সদস্যকে গুলির পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে জেলার পাঁচদোনা ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

রুবেল আহাম্মেদ আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ভৌয়ম গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাজারে আসেন রুবেল আহাম্মেদ। দুপুর পৌনে ২টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে প্রাইভেটকারযোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মাদবধী থানার এসআই ফজলে রাব্বি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

খুলনায় গুলি, খুন ও হামলার ধারাবাহিকতা, বাড়ছে নিরাপত্তাহীনতা

নরসিংদীতে প্রকাশ্যে ইউপি সদস্যকে গুলি ও গলা কেটে হত্যা

Update Time : ০৭:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪