Dhaka ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী-মাদক ও বিতর্কে অপচয় হওয়া এক মেধার নাম নোবেল

ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার গানের শো ‘সারেগামাপা’য় অংশ নিয়ে সবার নজরে আসেন মাইনুল আহসান নোবেল। ভরাট কণ্ঠে বৈচিত্র্যময় গায়কীতে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন দুই বাংলার গানপ্রেমীদের। তার গান দর্শকের মনে স্থান করে নেয়। পরে তার কিছু মৌলিক গানও জনপ্রিয়তা পায়। তবে ব্যক্তিগত জীবনে বিয়ে-মাদক, বিতর্ক নিয়ে টালমাটাল অবস্থায় নোবেল। তার ক্যারিয়ারও হুমকির মুখে।

নারীলোভী নোবেল সবসময় একাধিক অনৈতিক সম্পর্কের জেরে সমালোচনার শিকার হয়েছেন। একাধিক বিয়ে করেও আলোচনায় এসেছেন তিনি। কিন্তু কোনো সংসারই স্থায়ী হয়নি। ২০১৯ সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনার সৃষ্টি করেন তিনি। মাদকাসক্ত হয়ে পড়ায় সে সংসার টেকেনি তার। এরপর ২০২৩ সালের শেষে ফের নোবেলের বিয়ের খবর সামনে আসে।

জাতীয় সংগীত ও এর রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগেও বিতর্কের মুখে পড়েন তিনি। তখন দুই বাংলার সংগীতশিল্পী, দর্শকের কাছে ব্যাপকভাবে সমালোচিত হন নোবেল। এর আগে ও পরে আরও বেশ কয়েকবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ কিংবা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে সংবাদের শিরোনাম হন তিনি।

তিনি প্রবল বিতর্কের মুখে পড়েন জেমসের উদ্দেশে নেতিবাচক মন্তব্য করেও। তার বিতর্কিত কর্মকাণ্ডের জেরে একটি প্রযোজনা প্রতিষ্ঠান তার সঙ্গে চুক্তি বাতিল করে। নোবেল অবশ্য তখন বলেছিলেন, ‘ফেসবুক হ্যাক’ করে এসব বিতর্কিত মন্তব্য করা হয়েছে।

নোবেলের জন্ম গোপালগঞ্জে। বড় হয়েছেন দেশের বিভিন্ন জায়গায়। বাবার ছিল পরিবহনের ব্যবসা। সেই সূত্রে কখনো খুলনা, কখনো ঢাকায় কেটেছে ছোটবেলা। সর্বশেষ নারী নির্যাতন মামলায় নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, (সোমবার দিবাগত রাতে) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করা হয়। পরে ওই নারী রাতেই থানায় মামলা করেন। এরপর রাত ২টায় অভিযান চালিয়ে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়।

একের পর এক বিতর্ক থেকে শিক্ষা নিয়ে নোবেল কি পারবেন তার সংগীতপ্রতিভার প্রতি সুবিচার করতে? সেটা সময়ই বলে দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

নারী-মাদক ও বিতর্কে অপচয় হওয়া এক মেধার নাম নোবেল

Update Time : ০১:৫৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫