বিনোদন ডেস্ক
চলচ্চিত্র শিল্পী সমিতির বিদায়লগ্নে এসে বোমা ফাটালেন সমিতির সভাপতি বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দুই বছর আগে দেশের এক বড় রাজনীতিবিদের অনুরোধে শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ইলিয়াস কাঞ্চন। তবে নিপুণের হয়ে অনুরোধ করা সেই বড় রাজনীতিবিদের নাম প্রকাশ করেননি তিনি। খবর রয়েছে বর্তমান ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতা নিপুণের হয়ে ইলিয়াস কাঞ্চনকে নির্বাচনে আসার অনুরোধ করেছিলেন।
নিপুণের প্যানেল থেকে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিপুণ শুধু আমাকে না, আমার ছেলেকেও ম্যানেজ করেছিল। তবু আমি দাঁড়াতাম না। আমাদের দেশের বড় একজন রাজনীতিবিদ অনুরোধ করেছিলেন। কারণ, তার প্রতি আমার একটা ভালোবাসা-শ্রদ্ধা রয়েছে, যার কারণে আমার এ জায়গায় আসতে হয়েছে।’
দেশে ফিরতেই নিপুণের প্যানেলে সভাপতি হওয়ার গুঞ্জন আহমেদ শরীফের
ক্ষোভ ও দুঃখ নিয়ে শিল্পী সমিতি থেকে বিদায় নিলেন ইলিয়াস কাঞ্চন
নিপুণের প্যানেলে সভাপতি হওয়া প্রসঙ্গে মুখ খুললেন আরশাদ আদনান
কমিটির নানা বির্তকের পরও পদত্যাগ না করার কারণ জানিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আসলে পদত্যাগ জিনিসটি ভালো নয়। আমার তরফ থেকে কোনো ত্রুটি আমি করিনি। ভালো হতো আমাদের সবাই যদি এক মানসিকতার হতো। বছরে অন্তত একটি সাধারণ সভার নিয়ম আছে, কিন্তু আমরা সেটিও করতে পারিনি। আসলে এত অনিয়ম যে একা একটা মানুষ তো আর সব করতে পারে না।’
এবারের নির্বাচনে মিশা-ডিপজল এক প্যানেল হয়ে নির্বাচন করতে যাচ্ছেন। অন্যদিকে নিপুণের নির্বাচন করার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত তিনি তার প্যানেলের জন্য সভাপতি খুঁজে পাননি।
ব্রেকিং :
‘নিপুণ আমার ছেলেকে ম্যানেজ করে, বড় নেতা অনুরোধ করে’
-
Reporter Name - Update Time : ০৭:১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- 169
জনপ্রিয়























