বিনোদন ডেস্ক
আলোচিত চিত্রনায়িকা পরীমনি সিনেমার শুটিং চলাকালেই অসুস্থ হয়ে পড়েন । তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়ে। তার সঙ্গে স্বামী শরিফুল রাজও আছেন।
বৃহস্পতিবার গাজীপুরে অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন পরীমনি। তিনি এ খবর নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে আছি। তারা করোনা পরীক্ষার জন্য নমুনা নিয়েছে। ফল পেতে সময় লাগবে।’
জানা গেছে, বুধবার মধ্যরাত থেকে শরীর খারাপ হতে থাকে পরীমনির। জ্বর-কাশিসহ করোনার লক্ষণ দেখা দেয়। সেসব উপেক্ষা করেই শুটিং সেটে হাজির হয়েছিলেন তিনি।
সম্প্রতি ভক্ত-অনুরাগীদের অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দেন পরীমনি। একই দিন বিয়ের খবরও প্রকাশ্যে আনেন তিনি।
Reporter Name 

























