পাকিস্তানের কাছে সুপার ওভারে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৪৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • 132

এশিয়া কাপ রাইজিং স্টার্সে সুপার ওভারে হেরে শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় অনুষ্ঠিত ফাইনালে ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ও পাকিস্তান দুদলই সমান ১২৫ রান করে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে আহমেদ দানিয়ালের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৬ রান তুলতে পারে আকবর আলীর দল। জবাবে রিপন মণ্ডলের করা ওভারের মাত্র ৪ বলেই লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান শাহিনস। এ নিয়ে তৃতীয়বারের মতো রাইজিং স্টার্স এশিয়া কাপের শিরোপা জিতল তারা।

সুপার ওভারে বাংলাদেশের পক্ষে ব্যাট করতে নামেন হাবিবুর রহমান সোহান ও আব্দুল গাফফার সাকলাইন। প্রথম বলে আসে ১ রান। দ্বিতীয় বলেই সাকলাইন ক্যাচ দেন। পরের বলে ওয়াইড থেকে আসে ৫ রান। তবে তৃতীয় বৈধ বলেই জিসান আলম বোল্ড হয়ে গেলে মাত্র ৬ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ৭ রানের জবাবে পাকিস্তান সহজেই ম্যাচ শেষ করে।

এর আগে ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। জিসান ৬ এবং সোহান ২৬ রান করে ফেরেন। ৪৪ রানের মধ্যেই হারায় ৪ উইকেট। জাতীয় দলে ডাক পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন শূন্য রানে ফিরে গেলে চাপ বাড়ে। অধিনায়ক আকবর আলী ২ ও ইয়াসির আলী রাব্বি ৮ রান করে আউট হলে ম্যাচ কঠিন হয়ে ওঠে।

শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৭ রান। ১৯তম ওভারে পাকিস্তানের শহীদ আজিজকে টার্গেট করে তিনটি ছক্কায় ২০ রান তোলেন সাকলাইন ও রিপন। শেষ ওভারে ৭ রান প্রয়োজন থাকলেও ম্যাচ টাই করতে সক্ষম হয় বাংলাদেশ। সাকলাইন ১৬ এবং রিপন ১১ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১২৫ রানে থামায় বাংলাদেশ। প্রথম বলেই সাকলাইনের থ্রোতে রানআউট হন ইয়াসির খান। এরপর রিপন মণ্ডলের ৩ ও রাকিবুল হাসানের ২ উইকেটে বড় সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান। সাদ মাসুদের ৩৮ রানে ভর করে তারা ১২৫ রানে ইনিংস শেষ করে।

বাংলাদেশের স্বপ্নভঙ্গ হলো সুপার ওভারের লড়াইয়ে, ঠিক ছয় বছর আগের মতোই পাকিস্তানের কাছে ফাইনালে হারের হতাশায় ডুবল দলটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

পাকিস্তানের কাছে সুপার ওভারে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

Update Time : ১২:৪৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫