প্রচণ্ড গরমে পোষ্যদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে জয়া

  • Reporter Name
  • Update Time : ০৯:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • 220

বিনোদন প্রতিবেদক
তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। দেশের ইতিহাসে চলমান তীব্র তাপপ্রবাহ ৭৬ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
প্রকৃতি-পরিবেশ, মানুষ ও প্রাণী এই তাপপ্রবাহের কাছে অসহায় হয়ে পড়েছে। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ গরমে হাঁসফাঁস করছে। শোবিজ অঙ্গনে বিভিন্ন নাটক ও সিনেমার শুটিং করতে সমস্যা হচ্ছে বলেও শোনা যাচ্ছে।
এদিকে প্রকৃতি ও প্রাণিপ্রেমী অভিনেত্রী জয়া আহসানকে দেখা গেছে এই গরমে তিনি সবুজের হাতছানিতে বাইরে চলে এসেছেন। তিনি সেই ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।
এই গরমের মাঝে জয়া তার প্রিয় পোষ্যদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে এসেছেন। তার প্রিয় বিড়াল ও কুকুর নিয়ে এসেছেন গাছের ছায়ায়। এর পাশাপাশি জয়াকে দেখা গেছে প্রকৃতির মাঝে এসে ভীষণ আনন্দিত তিনি।
দুই হাতে দুটি চালতা নিয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতেও জয়াকে দেখা যাচ্ছে। তবে কোথায় বসে বসে তিনি এই ছবিগুলো তুলেছেন তা লেখেননি।
সোশ্যাল মিডিয়ায় জয়ার প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে তিনি পোষ্য বিড়ালকে কোলে নিয়ে আদর করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

প্রচণ্ড গরমে পোষ্যদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে জয়া

Update Time : ০৯:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪