প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:৪৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • 75

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাবেন। ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম নিউইয়র্ক সফর এবং প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ প্রদান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সফরকালে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর হবে সংক্ষিপ্ত। তিনি নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন এবং ২৫ বা ২৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘পারস্পরিক আস্থা পুনর্গঠন, পরিবর্তন মোকাবিলা এবং সবার জন্য কার্যকর জাতিসংঘ গড়ে তোলা।’ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই প্রতিপাদ্যকে বহুপক্ষীয় ব্যবস্থাকে আরও কার্যকর করার আহ্বান হিসেবে উল্লেখ করেছেন।

অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান ছয়টি অগ্রাধিকার নির্ধারণ করেছেন। এগুলো হলো— শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে গতি বৃদ্ধি, জলবায়ু ও পরিবেশ সুরক্ষা, মানবাধিকার, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান প্রযুক্তির সুশাসন এবং জাতিসংঘ সংস্কার।

জাতিসংঘের নির্ধারিত সূচি অনুযায়ী, ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ০৪:৪৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬