প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ফেরদৌস-তারিন-হৃদিসহ ৮ শিল্পী

  • Reporter Name
  • Update Time : ০৭:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • 363

বিনোদন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামীকাল শুক্রবার দেখা করবেন ৮ জন অভিনয়শিল্পী। এদের মধ্যে রয়েছেন লাকী ইনাম, হৃদি হক, লিটু আনাম, ফেরদৌস, তারিন, সানজীদা প্রীতি, কামরুজ্জামান রনি ও জহুরুল ইসলাম। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে কেন এই সাক্ষাৎ, এ বিষয়ে ফেরদৌসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। শুক্রবার (১৮ আগস্ট) মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। ধারণা করা হচ্ছে, এই সিনেমার মুক্তি উপলক্ষ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ছবিটির অভিনয়শিল্পীরা।
প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। তার বাবা বরেণ্য নাট্যব্যক্তিত্ব প্রয়াত ড. ইনামুল হকের গল্প ভাবনায় মুক্তিযুদ্ধের সময়কার চিত্র ফুটে উঠবে ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমাটিতে।
গত ২৯ মে ড. ইনামুল হকের ৮০তম জন্মদিন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রদর্শন করা হয় ‘১৯৭১ সেই সব দিন’র টিজার, ট্রেলার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্রোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, জুয়েল জহুর, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

চালের দাম চড়া, ডিম-মুরগিতে স্বস্তি

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ফেরদৌস-তারিন-হৃদিসহ ৮ শিল্পী

Update Time : ০৭:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩