প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি

  • Reporter Name
  • Update Time : ০৭:১১:০১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • 293

নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৩ মিনিটে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেন।
গত ২৭ নভেম্বর রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তোলেন মাহিয়া মাহি।
তার আগে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়নপত্র তুলেছিলেন তিনি। আসন দুটির কোনোটিতেই মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তোলেন নায়িকা।
তবে গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর তিনি আপিল করেন। আপিল তথ্যে তার নাম উল্লেখ করা হয়েছে শারমিন আক্তার নিপা মাহিয়া। আপিল নম্বর ১৭৯/২০২৩।
রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। তিনি ২০০৮ সাল থেকে এই আসনের সংসদ সদস্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল

প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি

Update Time : ০৭:১১:০১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩