ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • 229

বিনোদন ডেস্ক
হঠাৎ করেই সোমবার দিবাগত রাতে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অসুস্থতার খবর জানান তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, ‘আজ (সোমবার) সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল সিটি অ্যানজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’ তিশার এই স্ট্যাটাসের পরেই কপালে চিন্তার ভাজ পড়ে ফারুকী ভক্তদের। মঙ্গলবার সকাল থেকেই নির্মাতার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানার চেষ্টা করেন তারা।
এ বিষয়ে তিশা জানালেন, আজ (মঙ্গলবার) সকালে তিশা জানান, সিটি অ্যানজিওগ্রাম করা হয়েছে ফারুকীর।
অভিনেত্রী বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন করতে হবে না। তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। আপতত ৭২ ঘণ্টা পর পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর ব্রেইনের একটা সিটি স্ক্যান করা হবে।’
উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তার নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো মধ্যে রয়েছে ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ ইত্যাদি।
২০১০ সালের ১৬ জুলাই নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ভালোবেসে বিয়ে করেন। ইলহাম নুসরাত ফারুকী নামের তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল

ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা

Update Time : ০৪:৪৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪