বগুড়ায় কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় অপহরণকারী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৯:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • 212

জয়দেব কুমার দাস:
বগুড়া সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী ঘাটপাড়া এলাকায় কলেজ পড়ুয়া ছাত্রী কলেজে যাওয়ার পথে আসামী মোঃ তারেক খান (২০) ভিকটিমকে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত স্থানে সিএনজি করে অপহরণ করে নিয়ে যায়। উক্ত অপহরণের ঘটনায় ভিকটিমের ভাই বাদি হয়ে গত ১৭/১১/২০২৩ ইং তারিখে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করে। যার নং-০৯, তারিখ-১৭/১১/২৩, ধারা-৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বগুড়াসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ফলশ্রুতিতে আজ ৫ মার্চ মঙ্গলবার র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ তারেক খান (২০), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- শ্যামগোপ, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

বগুড়ায় কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় অপহরণকারী গ্রেফতার

Update Time : ০৯:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪