বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটা?

  • Reporter Name
  • Update Time : ০২:০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • 339

স্পোর্টস ডেস্ক
চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ ধর্মশালায় খেলেছে বাংলাদেশ। হিমালয়ের কোলঘেঁষা শীতল আবহাওয়া সেখানে। এবার তৃতীয় ম্যাচের জন্য বাংলাদেশ এসেছে দক্ষিণে সাগরতীরে। হিমাচলের সঙ্গে চেন্নাইয়ে তাপমাত্রার ব্যবধানটাও হুট করে বেড়ে গেছে, প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস।
চেন্নাইয়ে আজ শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, স্টেডিয়ামের আশেপাশের অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ২৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৮৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
তবে চেন্নাইয়ের অতিরিক্ত গরম ভোগাতে পারে দুই দলকেই। যদিও মানিয়ে নিতে পারলে তেমন সমস্যা হবে না টাইগারদের, কারণ বাংলাদেশের আবহাওয়াও প্রায় একই রকম। সন্ধ্যা থেকে কুয়াশা থাকতে পারে স্টেডিয়ামে।
কিউইদের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ। আগের দুই ম্যাচেই তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল সাকিবের দল। তবে চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে একজন বাড়তি স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। এমনটা হলে কপাল খুলবে নাসুম আহমেদের। এক পেসার কমিয়ে এই বাঁহাতি স্পিনারকে একাদশে ফেরাতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
এছাড়া একাদশে পরিবর্তন আসার আর খুব একটা সম্ভাবনা নেই। ওপেনিংয়ে সুবিধা করতে না পারা তানজিদ তামিমেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। অন্তত হাথুরুর ভরসার হাত আছে তামিমের কাঁধে। তাই আরও সুযোগ পাচ্ছেন এই তরুণ ওপেনার।
এক ম্যাচ খেলেই একাদশ থেকে বাদ পড়া মাহমুদউল্লাহর ফেরাটা আরও দীর্ঘ হচ্ছে। গত ম্যাচে শেখ মেহেদী দুর্দান্ত বোলিং করায় মাহমুদউল্লাহর ফেরার সম্ভাবনাটা ক্ষীন হয়ে গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটা?

Update Time : ০২:০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩