Dhaka ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ বাতিল

  • Reporter Name
  • Update Time : ০৮:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • 154

স্পোর্টস ডেস্ক
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার কথা ছিল টাইগারদের, সেটা বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে।
বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) রাত সাড়ে নয়টায় মাঠে গড়ানোর কথা ছিল ম্যাচ। তবে ডালাসের প্রেইরি ভিউ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি বৈরি আবহাওয়ার কারণে বাতিল হয়ে গেছে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম নিশ্চিত করেছেন এই খবর।
সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, হারিকেনের প্রভাবে মঙ্গলবার ভোরে ডালাসে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। টর্নেডোর শঙ্কাও আছে।

মঙ্গলবার ভোরে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৭ মাইল প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া রেকর্ড করা হয়েছে। ওই অঞ্চল বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছেন সাড়ে ৭ লাখ মানুষ।
ডালাস মর্নিং নিউজ জানিয়েছে, ডালাসসহ উত্তর ও মধ্য টেক্সাসের ২১টি কাউন্টিতে বজ্রপাতসহ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সকাল ৯টা থেকে কিছু জায়গায় হঠাৎ বন্যার সতর্কতাও দেওয়া হয়েছে।
বিশ্বকাপের আগে বাংলাদেশের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে সে ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ বাতিল

Update Time : ০৮:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪