ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের বাজারে আমেরিকার খেজুর, বাদাম, শুকনো ফল, ট্যাং ও ফলের জুসসহ বিভিন্ন পণ্য দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, “বাজারে আজ আমেরিকান খেজুর, বাদাম, শুকনো ফল, ট্যাং এবং ফলের জুস দেখতে পেরে ভালো লাগছে। রমজানের ইফতার আয়োজনে সময়মতো এসব পণ্য পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের ভোক্তা ও আমেরিকার কৃষক—উভয়ের জন্যই উপকারী।”
রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, রমজান সামনে রেখে এসব পণ্যের সহজলভ্যতা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও কৃষিপণ্যের আদান-প্রদানের ইতিবাচক দিক তুলে ধরে।
ডেস্ক নিউজ 


















