ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত

ভারতের মেঘালয় রাজ্যে অনুপ্রবেশের পর খাসিয়াদের গুলিতে সিলেটের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মেঘালয়ের লাখাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উদ্দিন (২৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মিনহাজ উদ্দিনসহ কয়েকজন শুক্রবার রাতে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। লাখাট স্টেশন এলাকায় পৌঁছানোর পর খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মিনহাজ গুলিবিদ্ধ হন। পরে তার সঙ্গীরা তাকে বাংলাদেশ সীমান্তে নিয়ে এলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও বিজিবিকে অবহিত করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, মিনহাজ উদ্দিন ভারতের প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে অসৎ উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন। সেখানে খাসিয়াদের গুলিতে আহত হওয়ার পর তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হলেও হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত

Update Time : ০৪:৩১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬