ভারতে না গেলে বাদ পড়বে বাংলাদেশ, খেলবে বিকল্প দল : আইসিসি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৫২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • 171

নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে খেলতে অনিচ্ছা জানালে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার অনুষ্ঠিত আইসিসির ভার্চুয়াল বোর্ডসভায় ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই আইসিসিকে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে দল পাঠানো নিয়ে উদ্বিগ্ন। এ প্রেক্ষাপটে বোর্ডসভায় বিষয়টি আলোচনায় ওঠে এবং সিদ্ধান্ত হয়, বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে খেলতে রাজি না হলে তাদের জায়গায় অন্য একটি দল বিশ্বকাপে অংশ নেবে। তবে সিদ্ধান্ত কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত অবস্থান জানাতে এক দিনের সময় দিয়েছে আইসিসি।

ক্রিকইনফোর বরাতে জানা গেছে, বাংলাদেশ না গেলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। আইসিসির এই গুরুত্বপূর্ণ সভায় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভায় আরও উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নাকভি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়াসহ বিভিন্ন দেশের বোর্ড প্রতিনিধিরা। আইসিসির পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসারও সভায় অংশ নেন।

এখন বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলবে কি না, সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার পর বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে আন্তর্জাতিক ক্রিকেট মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ভারতে না গেলে বাদ পড়বে বাংলাদেশ, খেলবে বিকল্প দল : আইসিসি

Update Time : ১২:৫২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬