ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা

  • Reporter Name
  • Update Time : ০৯:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • 242

বিশেষ সংবাদদাতা:
১১ বছর পর আবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর মাত্র ৭২ ঘন্টা, অর্থ্যাৎ ৯ জুলাই ভারতের নারী দলের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ওই সিরিজের বাকি খেলা দুটিও (১১ এবং ১৩ জুলাই) অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে আজ বুধবার দুপুরে ১৬ সদস্যর বাংলাদেশ নারী দল ঘোষণা করা হয়েছে। নাহিদা আকতারকে নিগার সুলতানার ডেপুটি করা হয়েছে।
১৬ জনের মূল দলের বাইরে ৪ জনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এর আগে ২০ জনকে প্রাথমিক অনুশীলনের জন্য ডাকা হয়েছে। সেখান থেকে ১৬ জনের দল চূড়ান্ত হয়েছে। বাকি ৪ জন স্ট্যান্ডবাই।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারতের নারী দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। সেই তিন ম্যাচের সিরিজও শেরে বাংলা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৯ এবং ২২ জুলাই একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
এদিকে বাংলাদেশ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল ৬ জুলাই সকালেই রাজধানীতে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা ভারতীয় নারী ক্রিকেট দলের।
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার (সহ-অধিনায়ক), দিলারা আকতার, সাথী রানী, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আকতার, ঋতু মনি, দিশা বিশ্বাস, মারুফা আকতার, সানজিদা আকতার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, সালমা খাতুন, ফাতিমা খাতুন। স্ট্যান্ডবাই: ফারজানা হক পিংকী, লতা মন্ডল, শারমিন আকতার সুপ্তা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা

Update Time : ০৯:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩