Dhaka ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মমতাজউদদীন আহমদের ৯২তম জন্মদিন উদযাপন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:০১:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • 121

বাংলাদেশের প্রখ্যাত সব্যসাচী নাট্যজন মমতাজউদদীন আহমদের ৯২তম জন্মদিন উপলক্ষে এক স্মরণীয় আয়োজন সম্পন্ন হয়েছে। থিয়েটারের উদ্যোগে আজ ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। থিয়েটারের সভাপতি জনাব রেজাউল একরাম রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নাট্যজন মমতাজউদদীন আহমদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর “মমতাজউদদীন আহমদ : কালের দগ্ধীভূত উত্তপ্ত কথাকার” শীর্ষক প্রবন্ধ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক, শিক্ষক ও নাট্যসমালোচক জনাব আবু সাঈদ তুলু। আলোচনা পর্বে অংশগ্রহণ করেন নাট্য শিক্ষক ও নির্দেশক ড. আইরিন পারভীন লোপা, অভিনেতা ও নির্দেশক নাট্যজন জাহিদ রিপন এবং থিয়েটারের সদস্য নাট্যজন আরিফ রব্বানী।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রুশনি আরা, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। সকলের জন্য উন্মুক্ত এ আয়োজনে নাট্যাঙ্গনের নানা স্তরের গুণীজনের উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ তাৎপর্য প্রদান করে। থিয়েটারের সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানান সভাপতি জনাব রেজাউল একরাম রাজু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবীর দত্ত। পরিশেষে তাঁর সংকলিত “মমতাজউদদীন আহমদ ও কিছু অবিস্মরণীয় বাক্য” শিরোনামে আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মমতাজউদদীন আহমদের ৯২তম জন্মদিন উদযাপন

Update Time : ০৯:০১:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬