মানহানিকর বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না আলী রীয়াজ : প্রধান উপদেষ্টার প্রেস উইং

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • 89

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মানহানিকর ভিডিও ছড়ানো নারীকে তিনি চেনেন না এবং তার সাথে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে করা সব দাবি সর্বৈব মিথ্যা।

বুধবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে তিনি জানান, এসব মিথ্যা বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে এবং বন্ধ না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিবৃতিতে বলা হয়, গতকাল মঙ্গলবার থেকে জনৈকা অতন্দ্রানু রিপা সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন এবং তার চরিত্রহননের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। সরকার বিষয়টিকে গভীরভাবে নজরে রেখেছে এবং এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের বিষয় বিবেচনা করবে।

অধ্যাপক রীয়াজ বিবৃতিতে এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার অনুরোধ জানান। অন্যথায় এসব মানহানিকর, আপত্তিকর ও চরিত্রহননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সতর্ক করেন। বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মানহানিকর বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না আলী রীয়াজ : প্রধান উপদেষ্টার প্রেস উইং

Update Time : ০১:০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫