মেট্রোরেলের এমডি ফারুকের নিয়োগ বাতিল

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:৩৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • 168

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদকে সরিয়ে দিয়েছে সরকার।

সোমবার (২ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এমআরটি শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পান প্রকৌশলী ফারুক আহমেদ।

ফারুক আহমেদ অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ম্যাকাও, মালয়েশিয়া, হংকংসহ বিভিন্ন দেশে ৩৭ বছরের কর্মজীবনের মধ্যে ২৫ বছর মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মেট্রোরেলের এমডি ফারুকের নিয়োগ বাতিল

Update Time : ০৪:৩৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬