মেয়েরা সিনেমায় আসলে দেহ ব্যবসা করবে: রোজ নিপা

  • Reporter Name
  • Update Time : ১২:৫৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • 206

নিজস্ব প্রতিনিধি:
স্বপ্ন ছিল সিনেমার শীর্ষ নায়িকা হওয়ার। সে লক্ষ্যে বাড়ি ছেড়েছিলেন ছোটবেলায়। নায়িকা হয়ে ঘরে ফেরার প্রতিজ্ঞা করেছিলেন। গত ১৫ বছর ধরে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন। পড়েছেন সিনেমার বাজে রাজনীতির মুখে।

মুক্তি পেয়েছে নিপা রোজ অভিনীত ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি। অভিনয়ের পাশাপাশি এ সিনেমার প্রযোজকও তিনি। তবে অনেক কাঠখড় পুড়িয়ে সিনেমাটি হল পর্যন্ত এনেছেন নিপা।

আলাপকালে নিপা বলেন, ’ছবিটা যখন আমি সেন্সর পাই তখন আমার সাথে কেউ ছিল না। সেন্সর বোর্ড তিনবার আমার ফাইল বাতিল করে দিয়েছিল। ভারতীয় শিল্পী নিয়ে কাজ করেছি, এটার অনুমতি নিতে হতো। আমি জানতাম না। অনুমতি নিয়ে দেয়ার জন্যও অনেকে টাকা খাইছে।’

এর আগে চারটি সিনেমায় অভিনয় করেছেন নিপা। একটিও দেখেনি আলোর মুখ। কিন্তু ভেতরের স্বপ্নটা মরেনি দেড় দশকেও। পৈতৃক সম্পত্তির কিছু অংশ বিক্রি করে নাম লেখান প্রযোজকের খাতায়।

নিপার ভাষায়, ’আমার বাবা জমি বিক্রি করে টাকা দিয়েছিল। সিনেমার কাজ শেষের দিকে আব্বু ব্রেন স্ট্রোক করে মারা যান। এই ছবির জন্য আমার পরিবারের অনেক ক্ষতি হয়ে গেছে। আমার বাজেটের বাইরে চলে গেলে আমি দরজার পেছনে দাঁড়িয়ে কান্না করতাম। চোখের পানি মুছে গহনা বিক্রি করে টাকা জোগাড় করেছি। এভাবে শুটিং শেষ করেছি।’

ফিল্ম পলিটিক্সের মুখে ছাই দিয়ে নিপার নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। যাত্রা অব্যাহত রাখতে চান। আগামীতে আরও কাজ করতে চান ইন্ডাস্ট্রির জন্য।

নবাগত এই নায়িকা হঠাৎ ঝড় তুললেন মিডিয়ায়। তিনি বললেন, নতুন মেয়েরা সিনেমায় আসলে দেহ ব্যবসা করবে। সিনেমার লোকেরা প্রতিনিয়ত আমাকে অফার দিচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

মেয়েরা সিনেমায় আসলে দেহ ব্যবসা করবে: রোজ নিপা

Update Time : ১২:৫৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩