যশোর প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে মোহাম্মদ আলী নামক সাংবাদিকের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সংবাদকর্মী আলী যশোর অভয়নগরের বুইকারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আহত সাংবাদিকের ভাই আহমেদ আলী জানান, তার ভাই ও ভাইয়ের বন্ধু স্থানীয় সততা ফার্মেসির সামনে থেকে যাওয়ার সময় কিছু ব্যাক্তিরা এসে ২ জনকে হটাৎ পেটাতে থাকে। একপর্যায়ে তার ভাই দৈনিক প্রতিবাদি কণ্ঠের সাংবাদিক মোঃ আলী’র পায়ের রগ কেটে দেয়। অবস্থা আশংকাজনক হওয়ায় রাত আটটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তারা।
এবিষয়ে থানায় কোনো মামলা করা হয়নি। তবে সুস্থ হওয়ার পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান আহত আলীর স্বজনেরা।
ফার্স্ট নিউজ /ম র/
Reporter Name 
























