‘রাজকুমার’ মুক্তির আগে যা বললেন শাকিবের ‘প্রিয়তমা’

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
  • 133

বিনোদন ডেস্ক
প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে কাজ করেই বাজিমাত করেছিলেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। গত ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তাদের ‘প্রিয়তমা’ সিনেমা।
ছবির দূর্দান্ত সাফল্যের পর বাংলাদেশের মানুষের কাছে ‘প্রিয়তমা’ হিসেবে খ্যাতি পান ইধিকা। ওই ছবি মুক্তির পরে আবারও ঈদে মুক্তি পেতে চলেছে শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’।
যেই সিনেমায় ইধিকা না থাকলেও নির্মাতা, প্রযোজক, নায়ক একই রয়েছেন। শাকিব খানের সঙ্গে নতুন করে জুটি বেঁধেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ‘রাজকুমার’ সিনেমায় না থাকলেও এই ছবির জন্য শুভকামনা জানিয়েছেন ইধিকা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আমি আপনাদের সকলের প্রিয়তমা হিসেবে ছবি মুক্তির ঠিক আগে, রাজকুমার ছবির সমস্ত টিম, প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ ভাই এবং অবশ্যই বাংলাদেশের সকলের হৃদয়ের রাজকুমার শাকিব খানকে জানাই অসংখ্য অভিনন্দন, শুভকামনা। তর্ক-বিতর্ক, ভালো এবং আরও ভালোর মাঝের ব্যবধানটুকু সরিয়ে নিলে যা মানুষকে প্রতিদিন বাঁচিয়ে রাখে, সেটাই প্রত্যাশা; প্রত্যাশা এক অমলিন অনুভূতি, সেই অনুভূতির ওপর ভিত্তি করেই এই ছবির জয়জয়কার চলুক; সকলের মনের কাছাকাছি থাক রাজকুমার।’’
ইধিকা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের মানুষের প্রতি। তার কথায়, ‘আপনাদের প্রিয়তমা হয়ে আমি এই প্রত্যাশাই রাখলাম। ভিনদেশি ইধিকাকে প্রিয়তমা করে তুলে যে ভালোবাসা আপামর বাংলাদেশ আমায় দিয়েছে তা আমার চিরকালের সম্পদ, তার পেছনে যে মানুষগুলোর অবদান সবচেয়ে বেশি, সেই সুপারস্টার শাকিব খান, আরশাদ আদনান ও হিমেল আশরাফ ভাইয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ। সকলকে বলছি, হলে গিয়ে রাজকুমার দেখুন। সকলকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা।’
ঈদের দিন থেকে দেশজুড়ে চলবে ‘রাজকুমার’। দেশের প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহে দেখা যাবে বিগ বাজেটের এই ছবিটি। ইতোমধ্যেই ছবির একাধিক গান ও পোস্টার প্রকাশ পেয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

‘রাজকুমার’ মুক্তির আগে যা বললেন শাকিবের ‘প্রিয়তমা’

Update Time : ০৮:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪