রাফির বক্তব্য উড়িয়ে দিলেন দেব

  • Reporter Name
  • Update Time : ০৯:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • 161

বিনোদন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে গত সপ্তাহে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা ‘তুফান’। গত ঈদুল আজহায় সিনেমাটি বাংলাদেশে মুক্তির পর লুফে নিয়েছে দর্শক। যদিও পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি বলে জানিয়েছে সেখানকার কোনো কোনো গণমাধ্যম। এর মাঝেই আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছে টালিউডে।

জানা গেছে, জিৎ ও দেবের পক্ষ থেকে ‘তুফান’ নির্মাতা রায়হান রাফিকে নতুন কাজের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে নির্মাতা এখনো তাদের কোনো সিদ্ধান্ত জানাননি। এ নিয়ে মুখ খুলছেন না জিৎ।

অন্যদিকে বিষয়টি নিয়ে অন্যভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন দেব। আজ (৭ জুলাই) সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে একটি পোস্ট দিয়েছেন দেব। ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেতা সংশ্লিষ্ট খবরের একটি অংশ শেয়ার করেছেন। গুঞ্জন উড়িয়ে দিয়ে সেখানে তিনি লিখেছেন, ‘ঘটনা সত্য নয়। তবুও আমার পক্ষ থেকে তাকে শুভ কামনা।’

লোকসভা নির্বাচনের জন্য অভিনয় থেকে কয়েক মাসের বিরতি নিয়েছিলেন দেব। ভোট শেষে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। বিরতিতে জমে যাওয়া কাজগুলো দ্রুত শেষ করতে চাইছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এ মুহূর্তে দেবের যে ব্যস্ততা, তাতে আরও একটি নতুন সিনেমায় কাজ করার জন্য আলাদা করে সময় বের করা তার জন্য কষ্টসাধ্য। আসছে ৯ জুলাই থেকে কলকাতায় ‘খাদান’ সিনেমার শেষ পর্বের শুটিং শুরু করবেন তিনি। চলতি মাসের শেষ পর্যন্ত এ শুটিং চলবে বলে জানা গেছে।

‘খাদান’সিনেমার পর সম্ভবত প্রযোজক অতনু রায়চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেনের নতুন সিনেমার ঘোষণা আসতে পারে। সেখানেও থাকছেন দেব। সিনেমাটি বছরের শেষে মুক্তির কথা রয়েছে। অন্যদিকে আসছে পূজায় সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে দেব নিয়ে আসছেন ‘টেক্কা’। তাই রাফির নতুন সিনেমা নিয়ে এখনও দেবের কোনো ভাবনা না থাকাটাই স্বাভাবিক বলে মনে করছে টালিউডের কেউ কেউ।

দেবের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, এখনো এ রকম কোনো সম্ভাবনা তৈরি হয়নি। এ কারণেই অভিনেতা সোশ্যাল মিডিয়ায় সেভাবেই জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

রাফির বক্তব্য উড়িয়ে দিলেন দেব

Update Time : ০৯:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪