Dhaka ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রুবেলের শো-রুমের উদ্বোধন করবেন সাকিব

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • 131

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন। বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটারদের খাবি খায়িয়েছেন নিজের বোলিং ভেলকি দিয়ে। গেল কয়েক বছর অবশ্য জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি রুবেলের। তবে নিয়মিত খেলে যাচ্ছেন দেশের ঘরোয়া ক্রিকেটে।
এবার ক্রিকেটের বাইরে নতুন করে এক পরিচয়ে আসছেন রুবেল। বিশ্বব্যাপী জনপ্রিয় ব্র্যান্ড ইয়াহামার বাইক ডিলার শো-রুম নিচ্ছেন টাইগার এই পেসার। রাজধানীর বারিধারা ১০০ ফিটে আগামী ৪ মে উদ্বোধন হবে এই শো-রুমের। যেখানে উপস্থিত থাকবেন সাকিব আল হাসান। সাকিবের উপস্থিত থাকার খবর ঢাকা পোস্টকে রুবেল নিজেই নিশ্চিত করেছেন। জানিয়েছেন সাকিবছাড়াও সেদিন জাতীয় দলের একাধিক ক্রিকেটার থাকবেন।
জাতীয় দল অবশ্য এখন ব্যস্ত আছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিয়ে। সেই সিরিজ শুরু ৩ মে। যদিও সেসময় সাকিব ঢাকাতেই থাকবেন। খেলবেন ডিপিএলের ম্যাচ। সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে সাকিব নেই।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শের-ই-বাংলায়। আগামী ৩ মে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

রুবেলের শো-রুমের উদ্বোধন করবেন সাকিব

Update Time : ০৯:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪