খুলনা প্রতিনিধিঃ রূপসায় মাছের ঘের হতে অজ্ঞাত এক যুবকের অর্ধ উলঙ্গ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১১টা ৫০ মিনিটের সময় খানজাহান আলী (রহঃ) সেতুর টোল প্লাজার সন্নিকটে জনৈক দীপঙ্করের মাছের ঘের থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, জনৈক আমজাদ হোসেনের ঘেরটি লিজ নিয়ে দীপঙ্কর মাছের চাষ করে আসছিলো। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ওই ঘেরের পানিতে এক যুবকের লাশ দেখে থানা পুলিশে সংবাদ দেয়। ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের নাম বা পরিচয় পাওয়া যায়নি। এব্যাপারে রূপসা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্টে শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারপরও মৃত্যুর রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
ব্রেকিং :
রূপসায় মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার
-
Reporter Name - Update Time : ০৪:০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- 162
Tag :
জনপ্রিয়
























