Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ।

  • Reporter Name
  • Update Time : ১০:৫৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • 219

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটিতে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন চিত্রনায়ক  চিত্রনায়ক রিয়াজ। বুধবার শিল্পী সমিতির স্টাডি রুমে তাকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

শপথগ্রহণ শেষে কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চনকে পা ছুঁয়ে সালাম করেন রিয়াজ। এ সময় আরো উপস্থিত ছিলেন নিপুণ আক্তার, সাইমন সাদিক, অমিত হাসান, শাহনূর, আরমান, কেয়া সহ আরো অনেকে। কমিটির অন্য সদস্যরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহসভাপতি পদে প্রার্থী হয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ। তবে গত ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে পরাজিত হন তিনি। নির্বাচিত কমিটির কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য রোজিনা স্বেচ্ছায় পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন রিয়াজ। সহসভাপতি পদে নির্বাচনে হেরে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে আজ শপথ গ্রহণ করেন রিয়াজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

শপথ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ।

Update Time : ১০:৫৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২