বিনোদন ডেস্ক
আইনি জলিতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক। সোমবার ইলিয়াস কাঞ্চন এফডিসিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, আদালতে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে সহ সাধারণ সম্পাদক পদে জয়ী সাইমন সাদিকই আপাতত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।’ তিনি বলেন, ‘সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা সাইমনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। সমিতির আগামী বৈঠকে আনুষ্ঠানিকভাবে সাইমনকে এ দায়িত্ব দেয়া হবে।’
Reporter Name 

























