শীতের সবজির সরবরাহ বাড়ছে, তবু কমছে না দাম

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • 94

রাজধানীর রামপুরা, মালিবাগ, শান্তিনগর ও সেগুনবাগিচাসহ বিভিন্ন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না। বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি, শালগম—সব ধরনের সবজিই গত বছরের একই সময়ের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, শীতের শুরুতেই সাধারণত সবজির দাম কমে আসে, কিন্তু এবার তা হয়নি।

বিক্রেতাদের দাবি, অক্টোবরের বৃষ্টিতে বিভিন্ন এলাকায় সবজির উৎপাদন ব্যাহত হয়েছে। অনেক জায়গায় জমিও নষ্ট হয়েছে, ফলে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। যদিও বাজারে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম, মিষ্টিকুমড়া, গাজর, পালং শাক, লাউ, মুলা—সবকিছুই রয়েছে, তবুও দাম ক্রেতার নাগালের বাইরে।

বেগুনের কেজি এখন ১০০-১২০ টাকা, যা সাধারণত শীতকালে ৪০-৬০ টাকার মধ্যে থাকে। ফুলকপি এবং বাঁধাকপি প্রতিটি ৪৫-৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। নতুন শিমের কেজি ১০০ টাকার ওপরে, কিছু বাজারে ৭০-৮০ টাকায় মিললেও তা অন্যান্য বছরের তুলনায় বেশি। নতুন আলুর দাম কেজিপ্রতি ১২০-১৫০ টাকা। বরবটি ৭০-৮০ টাকা, ঢ্যাঁড়স ও পটোল ৫০-৭০ টাকা, আর মিষ্টিকুমড়া প্রতি পিস ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন শাকও ২০ টাকার কমে পাওয়া যাচ্ছে না।

কারওয়ান বাজারের আড়তদার সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার জানান, অস্বাভাবিক বৃষ্টির কারণে উৎপাদন কমে গিয়েছিল। কৃষকরা নতুন করে চাষ শুরু করায় সারাদেশ থেকে ঢাকায় পর্যাপ্ত সরবরাহ আসতে আরও ৭-১০ দিন লাগবে। তখন দাম কমতে পারে।

সবজির দাম বেশি থাকলেও পেঁয়াজের বাজার কিছুটা স্বস্তিদায়ক। বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ ১১০-১১৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ডিম ও ব্রয়লার মুরগির দাম বর্তমানে স্থিতিশীল, ডজনপ্রতি ডিম ১২৫-১৩০ টাকা এবং ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০-১৭০ টাকায় পাওয়া যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

শীতের সবজির সরবরাহ বাড়ছে, তবু কমছে না দাম

Update Time : ১২:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫