Dhaka ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশের পেট্রোল পাম্প যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে

দেশজুড়ে পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।

তাদের দাবি, কোম্পানি থেকে সরবরাহ করা দৈনিক জ্বালানি দিয়ে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এতে কর্মীদের ওপরও বাড়ছে শারীরিক ও মানসিক চাপ। স্বাভাবিকভাবে কয়েকদিন চলার মতো জ্বালানি মজুত থাকলেও অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খলার কারণে তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

এছাড়া কিছু স্থানে জোরপূর্বক পাম্প খুলিয়ে তেল নেওয়া এবং হামলার ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। জ্বালানি পরিবহনেও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, এমনকি ট্যাংকার লুট হওয়ার আশঙ্কার কথাও বলা হয়েছে।

এই পরিস্থিতিতে দ্রুত নিরাপত্তা নিশ্চিত ও সরবরাহ স্বাভাবিক না হলে পাম্প বন্ধ করে দেওয়া ছাড়া বিকল্প থাকবে না বলে জানিয়েছে সংগঠনটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সারাদেশের পেট্রোল পাম্প যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে

Update Time : ১২:০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬