সালমানের মতো ‘বিগ বস বাংলা’র মঞ্চ মাতাবেন সৌরভ গাঙ্গুলী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৫২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • 39

বলিউড ভাইজান সালমান খানের ‘বিগ বস’ এখন ছোটপর্দায় বিনোদনের অন্যতম সেরা আকর্ষণ। জনপ্রিয় এই টেলিভিশন শো দেখার অধীর হয়ে থাকেন। পুরো আয়োজনে পরতে পরতে লুকিয়ে থাকা রহস্য দেখে মুগ্ধ ভক্তরা। এবার বাংলার বিনোদনপ্রেমীদের জন্য এক ধামাকা খবর। এবার ছোটপর্দায় শুরু হতে চলেছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’।

আগামী ৩০ আগস্ট থেকে স্টার জলসা এবং জিওহটস্টারে শুরু হচ্ছে সেলিব্রিটিদের এই হাইভোল্টেজ ড্রামা ও লড়াই। এতে সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হবেন সঞ্চালক। জনপ্রিয় টিভি শো ‘দাদাগিরি’র পাট চুকিয়ে সৌরভ গাঙ্গুলীকে দেখা যাবে বিগ বসের সঞ্চালনায়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও ‘প্রিন্স অব কলকাতা’ই হবেন বিগ বস বাংলার মূল চালিকাশক্তি। হিন্দি ভার্সনের সালমান খানের মতো কতটা মাতাতে পারবেন বাংলার সৌরভ—এ নিয়ে দর্শকের আগ্রহ প্রবল।

ভারতীয় টেলিভিশনের সবচেয়ে চর্চিত এই ফরম্যাট এবার নতুন মোড়কে সাজিয়ে বাংলায় হাজির করছেন প্রযোজনা সংস্থা অ্যান্ডেমলশাইন ইন্ডিয়া। ময়দানের কঠিন লড়াই আর অসাধারণ নেতৃত্বের পর এবার রিয়েলিটি শো-র কঠিন মঞ্চ সামলাবেন তিনি। সৌরভ গাঙ্গুলী জানান, এই শোয়ের প্রতি মুহূর্তের মানসিক চাপ ও কৌশলী চাল দর্শকদের দারুণ এক অভিজ্ঞতার মুখোমুখি করবে।

নতুন এই মৌসুমের মূল মন্ত্র ‘দুর্গ জয় সহজ নয়’। বিগ বসের ঘরে টিকে থাকা মোটেই সহজ হবে না। এখানে বন্ধুত্ব যেমন মুহূর্তে শত্রুতায় বদলে যেতে পারে, তেমনই খেলার নিয়মও বদলে যাবে যখন-তখন।

স্টার জলসার বহুদিনের ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই জমজমাট উদ্যোগ। রিয়েলিটি এই শো-এর জন্য এরই মধ্যে বড় বড় স্পনসররা এগিয়ে এসেছে। বিজ্ঞাপনী বাজারেও বেশ কিছু বড় কোম্পানি দারুণভাবে সাড়া দিয়েছে। এক কথায়, বিনোদনের সেরা কন্টেন্ট দিয়ে দর্শক টানতে চ্যানেল কর্তৃপক্ষ পুরোপুরি প্রস্তুত।

এরই মধ্যে ‘বিগ বস বাংলা’র কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিগ বসের ঘরে কে কে ঢুকছেন, কার মাথায় উঠবে শেষ বিজয়ের মুকুট? সব উত্তরের মুখোমুখি হতে চোখ রাখতে হবে আগামী ৩০ আগস্ট রাত ৮টায় স্টার জলসা ও জিওহটস্টারে। এর পরদিন থেকে প্রতিদিন রাত সাড়ে ৯টায় দেখা যাবে সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় বিগ বসের ঘরের নানা বিতর্ক, ড্রামা এবং জমজমাট লড়াই।

সূত্র: আইডব্লিউএম.বিজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালমানের মতো ‘বিগ বস বাংলা’র মঞ্চ মাতাবেন সৌরভ গাঙ্গুলী

Update Time : ০২:৫২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬