সিরিজ জেতায় ৩ কোটি টাকা বোনাস ঘোষনা করলেন পাপন

  • Reporter Name
  • Update Time : ১১:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • 151

স্পোর্টস ডেস্কঃ  দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়। সেই জয়ের পুরুষ্কারও হাতেনাতে পেল টাইগাররা। প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পুরুষ্কার হিসেবে তিন কোটি টাকা বোনাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস। ওয়ানডে স্কোয়াডের প্রত্যেক সদস্য পাবেন এই বোনাসের টাকা। এর আগে সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে ইতিহাসটা লিখেই ফেললো টাইগাররা। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে নিল মুশফিক-তামিমরা। যেই দক্ষিণ আফ্রিকা সফরে কয়েকমাস আগেই নাকানি-চুবানি খেয়েছে ভারতের মতো শক্তিশালী দল। সেই দলকেই মাস খানেক বাদে তাদেরই মাটিতে রীতিমতো উড়িয়ে দিল তামিম বাহিনী।তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর সিরিজ জয়ের হাতছানি দিচ্ছিল বাংলাদেশকে। পরের ম্যাচে প্রোটিয়ারা ঘুরে দাড়ালে তৃতীয় ওয়ানডে অলিখিত ফাইনালের মতোই দাড়ায়। সেই তৃতীয় ওয়ানডেতে বোলারদের দূর্দান্ত বোলিংয়ের পর তামিম-লিটনের অনবদ্য ব্যাটিংয়ে ৯ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে লাল-সবুজের বাংলাদেশ।এর আগে তাসকিন আহমেদের বিধ্বংসী বোলিংয়ে সেঞ্চুরিয়ানে সুপার স্পোর্ট পার্কে ১৫৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ৯ ওভারে ৩৫ রান খরচে ৫ উইকেট তুলে নিয়েছেন তাসকিন। জবাবে তামিম ইকবালের অপরাজিত ৮৭ ও লিটন দাসের ৪৮ রানে ভর করে ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় টাইগাররা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

সিরিজ জেতায় ৩ কোটি টাকা বোনাস ঘোষনা করলেন পাপন

Update Time : ১১:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২